বন্যার্ত মানুষের মাঝে

সদরপুরে নিক্সন চৌধুরীর পক্ষে সেপটোস ফোরের ত্রাণ বিতরণ

  • নিজম্ব প্রতিবেদক:
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২০ ১০:৫৭:০০
  • কপি লিঙ্ক

করোনা মহামারির কিছুটা কমতে শুরু করতেই আরেক দিকে বন্যা কবলতি হয়ে পড়েছে মানুষ। এ যেন মরার উপর খাড়ার ঘাঁ। করোনা ভাইরাসের প্রাদূরভাবের ক্ষত নাশুকাতেই নদী ভাঙ্গন আর বন্যায় যেন দিশেহারা হয়ে পড়েছে চরাঞ্চলের মানুষজন। 

আজ মঙ্গলবার ফরিদপুরের সদরপুর উপজেলার কয়েক শতাধিক বন্যার্ত মানুষের মাঝে ফরিদপুর-৪ আসনের এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন এর পক্ষে ত্রাণ বিতরণ করেছে সেপটোস ফোর স্বেচ্ছাসেবী সংগঠন। 

উপজেলার আকোটের চর ইউনিয়নের বন্যা কবলিত মানুষের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সেপটোস ফোর সংগঠনের সভাপতি হাওলাদার শামীম আহমেদ, সাধারণ সম্পাদক তানভীর তুহিন, তুষার শিকদার, সাইফ মাহামুদ ঈমন, নির্মল কুমার বিস্বাস, মো: মুরাদ হোসেন, সোহান আহমেদ, হাসিবুল আদনান শান্ত, রায়ান মাহমুদ জাফর, তুহিন হাসান তীব্র, সোহেল কাজী, হুমায়ুনসহ অন্যান্য সদস্য বৃন্দ। 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য