গাইবান্ধায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 

  • গাইবান্ধা প্রতিনিধি
  • শনিবার, ১৮ জুলাই ২০২০ ১২:৪৯:০০
  • কপি লিঙ্ক

গাইবান্ধার সুন্দরগঞ্জ ও ফুলছড়িতে পানিতে ডুবে লিমন ও জোবায়ের  দুই শিশুর মৃত্যু হয়েছে। 
আজ শুক্রবার  উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের দুলাল গ্রামে ও ফুলছড়ি উপজেলার ভাষারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

শুক্রবার সকালে দুলাল গ্রামের মুসলিম আলীর ছেলে জোবায়ের মিয়া (১৮ মাস) পুকুরে ডুবে মারা যায়। সে বাড়ির উঠানে হাঁটতে হাঁটতে সবার অজান্তে পাশের পুকুরের পানিতে পড়ে যায়। 

অনেক খোঁজাখঁরি পর পুকুর থেকে জোবায়ের মিয়ার মরদেহ উদ্ধার করে স্বজনরা। অন্যদিকে ফুলছড়িতে নদীতে মাছ ধরতে গিয়ে কঞ্চিপাড়া ইউনিয়নের ভাষারপাড়া গ্রামের মনির মিয়ার পুত্র লিমন মিয়া (১২) নামের ষষ্ঠ শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য