ফরিদপুরে মাইক্রোবাস খাদে পড়ে চার সংবাদ কর্মীসহ আহত ৬

  • ফরিদপুর প্রতিনিধি :
  • শনিবার, ১১ জুলাই ২০২০ ০৪:০২:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সৈয়দপুর চাকা ফেটে মাইক্রোবাস খাদের পানিতে পড়ে গেলে চারজন সংবাদকর্মীসহ ছয়জন আহত হয়েছেন। আজ সকাল ১১টার সময় এ দুর্ঘটনা ঘটে।

আহত সংবাদকর্মীরা হলেন - একাত্তর টিভির ফরিদপুর প্রতিনিধি মো. মনিরুল ইসলাম টিটো, যমুনা টিভির প্রতিনিধি তারিকুল ইসলাম হিমেল, বাংলা টিভির প্রতিনিধি এহসান উদ্দিন রানা ও এনটিভির প্রতিনিধি সঞ্জিব দাস।

এছাড়া মাইক্রোোবাসের চালক ও দুর্ঘটনার সময়  সড়কের পাশে থাকা জনৈক ভ্যান চালক আহত হন।

আহতরা বোয়ালমারী উপজেলা স্বাস্থকমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতরা সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহের কাজে ফরিদপুর থেকে বোয়ালমারীতে যাচ্ছিলেন।

 

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য