শিবচরে মুমূর্ষ অবস্থায় অজ্ঞাত ব্যাক্তিকে উদ্বার

  • শিবচর প্রতিনিধি:  
  • বুধবার, ০৩ জুন ২০২০ ১১:৩০:০০
  • কপি লিঙ্ক

শিবচরের ডিক্রীচর এলাকার একটি পাটক্ষেত থেকে মুমূর্ষ অবস্থায় এক অজ্ঞাত ব্যাক্তিকে উদ্বার করেছে এলাকাবাসী। বুধবার সকালে  ওই ব্যাক্তিকে মুমূর্ষ অবস্থায় উদ্বার করা হয়।তবে তার পরিচয় এখনো পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৪৫/৪৫ বছর।

এছাড়া ঐ ব্যাক্তির মাথা ও পায়ের হাটুতে আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে সাদা চেক ফুল সার্ট ও লুঙ্গী পড়া রয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় সকালে ডিক্রিচর এলাকার অহেদ মৃধার বাড়ি সংলগ্ন একটি পাটক্ষেত ক্ষেতে সকালে এলাকাবাসী এক ব্যাক্তিকে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে ভদ্রাসন পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়। পরে পুলিশ ও এলাকাবাসীঐ ব্যাক্তিকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শশ্বাঙ্ক চন্দ্র ঘোষ জানান,সকালে এক ব্যাক্তিকে হাসপাতালে অজ্ঞান অবস্থা ভর্তি করানো হয়।তার বয়স আনুমানিক ৪০/৪৫ হবে।তাকে আমরা চিকিৎসা দিচ্ছি।তার অবস্থা এখন ভালো।

ভদ্রাসন তদন্ত কেন্দ্রের কর্মকর্তা মোক্তার হোসেন জানান,সকালে খবর পেয়ে আমরা পুলিশ পাঠিয়েছি। তারা এলাকাবাসীর সহায়তায় ঐ ব্যাক্তিকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য