শিবচরে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক 

  • শিবচর প্রতিনিধি:
  • মঙ্গলবার, ২৬ মে ২০২০ ০৬:৪৪:০০
  • কপি লিঙ্ক

শিবচ‌রের কাঠালবাড়ী ঘা‌টে পদ্মা সেতুগামী রোড থে‌কে তিন মাদক বি‌ক্রেতা‌কে আটক ক‌রে‌ছে র‌্যাব। র‌্যাব-৮, বরিশাল এর অভিযানে ‌সোমবার রাত পোনে ১১টায় শিবচরের কাঠালবাড়ি এলাকা থেকে ১৫৫০ পিচ ইয়াবাসহ ৩ মাদক বি‌ক্রেতা আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে (১) মো. খানজাহান আলী(২৫), পিতাঃ  ইদ্রিস   মিয়া,  সাং-করল্যাছড়ি   বাজারপাড়া,থানাঃ মাটিরাংগা, জেলাঃ খাগড়াছড়ি, (২) মোঃ জনি(২৪), পিতাঃ মোঃজসিম, সাং-দুলালপুর, থানাঃ ব্রাহ্মনপাড়া, জেলাঃ কুমিল্লা, (৩) মোঃ আব্দুলমালেক(২৮), পিতাঃ ইদ্রিস মিয়া, সাং-করল্যাছড়ি  বাজারপাড়া, থানাঃমাটিরাংগা, জেলাঃ খাগড়াছড়ি বলে জানায়। খাগড়াছড়ি ও কুমিল্লা থেকে মাদক বিক্রির জন্য তারা উক্ত এলাকায় আসে বলে প্রাথমিকভাবে স্বীকার করে।

পরবর্তীতে স্থানীয়  জনসাধারণের উপস্থিতিতে ধৃতআসামীদের নিকট থেকে সর্বমোট ১,৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারকরে। র‌্যাব-৮, বরিশাল এর পক্ষ থেকে ধৃত আসামীদের বিরুদ্ধে  শিবচর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব ৮ সূ‌ত্রে জানা যায়, সোমবার ২৫ মে রাত পোনে ১১ টার দিকে শিবচর থানাধীন কাঠালবাড়ী পদ্মা সেতুগামী রোড হইতে কাঠালবাড়ী ঘাট গামী রাস্তার উপর কিছুব্যক্তি মাদক জাতীয় দ্রব্য ক্রয় বিক্রয় করছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা   ঘেরাও পূর্বক ০৩(তিন)  জন  ব্যক্তিকে আটক করে বলে র‌্যাব-৮।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য