করোনা প্রতিরোধ, সড়ক দুর্ঘটনা রোধ ও লাইসেন্স বিহীন মোটরসাইকেল আটকে ঝিনাইদহের বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়েছে পুলিশ।
ঈদের আনন্দকে উপেক্ষা করে সকাল থেকে শহরের বিভিন্ন সড়কে জেলা পুলিশ, ট্রাফিক পুলিশ ও বিভিন্ন ক্যাম্পেডর পুলিশ এ অভিযান চালায়।
এ সময় লাইসেন্স না থাকা, হেলমেট ও মাস্ক বিহীন মোটর সাইকেল চালানোর অপরাধে শতাধিক চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বাংলাদেশ জমিনকে জানান, ঈদ পরবর্তী সময়েও এ অভিযান অব্যাহত থাকবে।




.jpg)

মন্তব্য