শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে যুবক নিহত

  • শিবচর প্রতিনিধি:
  • মঙ্গলবার, ২৬ মে ২০২০ ১১:২১:০০
  • কপি লিঙ্ক

বন্ধুদের নিয়ে পদ্মা দেখতে শিবচরে এসে মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে বাগের হাটের এক যুবক নিহত হয়েছে। এ সময় মটরসাইকেল আরোহী অপর দুই,বন্ধু আহত হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

স্থানীয়রা জানায়, সোমবার খুলনার বাগেরহাট থেকে মোটরসাইকেল নিয়ে তিন বন্ধু ডালিম শেখ (২৮), রিয়াদ মোল্লা (২৫) ও মফিজুল শেখ (২২) পদ্মা সেতু দেখতে শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায় আসে। 

পদ্মা সেতু এলাকায় বেড়ানো শেষে তারা আবার মটরসাইকেল নিয়ে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দেয়। তাদের মটরসাইকেলটি ঢাকা-খুলনা মহাসড়কের শিবচরের বন্দরখোলা এলাকায় আসলে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার রেলিংয়ে ধাক্কা লেগে মটরসাইকেল উল্টে গিয়ে ঘটনাস্থলেই ডালিম শেখ নিহত হয়।

স্থানীয়রা আহতাবস্থায় রিয়াদ মোল্লা ও মফিজুল শেখকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেন। নিহত ডালিম শেখ খুলনার বাগেরহাট উপজেলার পান্না শেখের ছেলে।

নিহত ডালিম শেখের ভাই হাকিম শেখ বলেন, ওরা তিন বন্ধু পদ্মা সেতু দেখতে এসে মটরসাইকেল দুর্ঘটনায় আমার ভাই নিহত হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য