গাইবান্ধায় সরকারি ভাবে সরাসরি কৃষকদের নিকট থেকে বোরো ধান ও মিলারদের নিকট থেকে চাল কেনার মধ্য দিয়ে। আজ শনিবার দুপুরে খাদ্য গুদাম চত্তরে এই কর্মসূচীর শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
জেলা প্রশাসক মো. আবদুল মতিন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জহুরুল হক, কৃষি বিভাগের উপ-পরিচালক মো. মাসুদুর রহমান, পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রেজাউল করিম রেজা, জেলা কৃষকলীগে সাধারণ সম্পাদক দীপক কুমার পাল সহ অন্যান্য কর্মকর্তাগণ।
জাতীয় সংসদের হুইপ বলেন, করোনা মোকাবেলায় সাথে অর্থনীতির চাকা সচল রাখতে হবে। এজন্যে কৃষিকে এগিয়ে নিতে হবে। তিনি ধান ও চাল ক্রয়ে যেকোন অনিয়ম না হয় সেদিকে নজর দিয়ে সঠিক ভাবে দায়িত্ব পালনের আহবান জানান।
জেলা খাদ্য বিভাগ সূত্র হিসাবে এ বছর কৃষকদের কাছ থেকে ১৭ হাজার ১শ ৪২ মেট্রিক টন ধান ও মিলারদের নিকট থেকে সিদ্ধ চাল ২৩ হাজার ৬শ ৮৩ মেট্রিক টন ও ১ হাজার ৬শ ২৮ মেট্রিক টন আতব চাল ক্রয় করা হবে।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন




.jpg)

মন্তব্য