শিবচরে ইমাম-মুয়াজ্জিন ও গ্রাম পুলিশের  মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  • শিবচর প্রতিনিধি:
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০ ০৩:৩৪:০০
  • কপি লিঙ্ক

শিবচরে ইমাম-মুয়াজ্জিন, গ্রাম পুলিশ, পত্রিকার হকারসহ প্রায় ২ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপির পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লক ডাউনের সময় অন্যান্য অসহায় পরিবারের মতো খাদ্য সংকটে পড়ে বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন,পত্রিকার হকার ও গ্রাম পুলিশ। বৃহস্পতিবার সকালে কমপক্ষে ২ হাজার পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণ, আলু, ছোলা সম্বলিত একটা করে প্যাকেট তুলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন খান, উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খান, ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আঃ লতিফ মোল্লা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান খান প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, লকডাউনের শুরু থেকেই চীফ হুইপের পক্ষ থেকে দুস্থ্য ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছি। 

আজ বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন, পত্রিকার হকার, গ্রাম পুলিশসহ চতুর্থ শ্রেনীর কর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। যতদিন করোনার প্রাদুর্ভাব থাকবে ততদিন এই ধারা অব্যাহত থাকবে।

 

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য