ফরিদপুরে অসহায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

  • ফরিদপুর প্রতিনিধি
  • মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০ ০৪:০৯:০০
  • কপি লিঙ্ক

করোনা ভাইরাসের প্রাদূর্ভাব মোবাবেলায় ফরিদপুরে কর্মহীন অসহায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় শহরের কমলাপুরে আনসার ভিডিপির জেলা কমান্ডান্টের কার্যালয় মাঠে এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়। এ সময় জেলার ৯টি উপজেলার ২৭০০ দুস্থ্য  আনসার ও ভিপিপির সদস্যদের মাঝে চাল, ডাল, তেল, পিয়াজ, সাবান, মাক্স বিতরণ করা হয়েছে।

ত্রান বিতরণকালে উপস্থিত ছিলেন আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. সেলিমুজ্জামান, সহকারী জেলা কমান্ডেন্ট আমিনুল ইসলাম, সাইদুর রহমান, উপজেলা প্রশিক্ষক রাজিবুল ইসলাম এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাবৃন্দ। 

এ সময় মো. সেলিমুজ্জামান বলেন, সমগ্র বিশ্বের ন্যায় বাংলাদেশেও মহামারী করোনা ভাইরাস ভংঙ্কর সংকট তৈরি করেছে। দেশ জুড়ে এ করোনা ভাইরাসে জনজীবন আজ মারাত্মক বিপর্যস্ত হয়ে পরেছে। ফলে আনসার ও ভিডিপির সদস্যরা আজ অসহায় হয়ে পরেছে। 

সে জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সরকারের যথাযথ নির্দেশনা মোতাবেক দেশের ৬৪ জেলায় ৫ লাখ ৫০ হাজার আনসার ও ভিডিপির সদস্যদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করে আসছে। আর তারই ধারাবাহিকতায় আজ ফরিদপুরের ৯টি উপজেলার ২হাজার ৭শত অসহায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।

 

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য