সদরপুরে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল পাচার কালে জব্দ

  • সদরপুর প্রতিনিধি:
  • সোমবার, ২৭ এপ্রিল ২০২০ ০৪:৩৬:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের জয়বাংলা বাজারে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর চাল পাচার কালে ৪ বস্তা চালসহ ভ্যান চালককে আটক করে স্থানীয় জনগণ। 

পরে উপজেলা প্রশাসনকে বিষয়টি অবগত করলে, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল ভ্র্যাম্যমান আদালত পরিচালনা করে ভ্যান চালক বাবুলকে ৫ হাজার টাকা জরিমানা করে এবং হালিমের ডিলার শিপ বাতিল করা হয়।

জব্দকৃত চাল উপজেলা খাদ্য কর্মকর্তার হেফাযতে রাখা হয়। ঘটনার পর থেকে ডিলার হালিম খান পলাতক রয়েছে। 

 

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য