কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে আজ রোববার থেকে সীমিত আকারে ফেরি চলাচল চালু করেছে বিআইডব্লিউটিসি। ফলে কাঁঠালবাড়ি ঘাটে ঢাকামুখী যাত্রীদের ভীড় বেড়েছে।
বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ঘাট সূত্রে জানা যায়, দেশব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটটি বন্ধ ছিল। একটি মাত্র ফেরি দিয়ে পন্যবাহী যানবাহন পারাপার করা হত। রোববার থেকে এ রুটে ৫টি ফেরি চালু করা হয়েছে।
এদিকে রাজধানী ঢাকা ও এর আশেপাশের বেশ কিছু গার্মেন্টস খুলে দেয়ায় দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে গার্মেন্টস শ্রমিকরা তাদের কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। ফলে রোববার সকাল থেকেই শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ফেরিঘাটে ঢাকামুখী যাত্রীদের ভীড় লক্ষ করা গেছে। লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ফেরিতে পারাপার হচ্ছেন। অনেকেই আবার ঝুঁকি নিয়ে ট্রলারে পাড়ি দিচ্ছেন পদ্মা নদী।
কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুল আলিম মিয়া বাংলাদেশ জমিনকে জানান, সরকারি নির্দেশনা পাওয়ার পর এই নৌ-রুটে চলাচলকারী ১৭টি ফেরির মধ্যে ১০টির চলাচল বন্ধ রাখা হয়। তবে জরুরী প্রয়োজনে এ্যাম্বুলেন্স ও প্রশাসনের সরকারি কর্মকর্তাদের পারাপারের জন্য ৭টি ফেরি সীমিত আকারে চলাচল করছে। হঠাৎ করেই আজ সকালে যাত্রীদের চাপ বেড়ে গেছে।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন






মন্তব্য