গাইবান্ধার সদর উপজেলার শহরের পুরাতন বাজারে বেশি দামে আদা বিক্রির দায়ে আজ শনিবার দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে ৩০ হাজার টাকা জরিমানা করেছে গাইবান্ধা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গাইবান্ধার সহকারী পরিচালক আব্দুস ছালাম বাংলাদেশ জমিনকে বলেন, পুরাতন বাজারে পরিচালিত অভিযানে অতিরিক্ত দামে আদা, পিয়াজ, রসুন সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বেশি দামে বিক্রির দায়ে ‘হাবিব ভান্ডার’কে ২০ হাজার টাকা ও ‘ভাই ভাই বাণিজ্যালয়’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, বাজারে আদা, পিয়াজ রসুন সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের কোন সংকট নেই। অসাধু ব্যবসায়িরা যেন দাম বাড়িয়ে জনসাধারণকে বিপাকে ফেলতে না পারেন সেকারণে অভিযান পরিচালনা করা হচ্ছে যা অব্যাহত থাকবে। এই অভিযানে সহযোগিতা করেন র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প এর কোম্পানি কমান্ডার এএসপি মো. মুন্না বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন বাজার মনিটরিং কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন সহ র্যাব সদস্যরা।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন






মন্তব্য