নিজ উদ্যোগ ১০০ পরিবারকে ত্রাণ দিলেন তৃণমূল ছাত্রনেতা মাসুদ

  • এস এম মিজানুর রহমান, নিজস্ব প্রতিবেদক: 
  • বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০ ০৯:৪৩:০০
  • কপি লিঙ্ক

সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের ছাত্রলীগ নেতা আবিদ মাসুদ নিজস্ব পারিবারিক উদ্যোগ নেন দুস্থদের মাঝে ত্রাণ বিতরণের। আকোটের চর ইউনিয়নের ছাত্রলীগের সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আবিদ মাসুদ  ইউনিয়নের দুস্থ, অসহায় মানুষের সন্ধানে বের হন। তার পর নিজ হাতে  ত্রাণ নিয়ে পৌঁছে যান অসহায় মানুষের পাশে। তাদের হাতে তুলে দেন খাদ্য সমগ্রী।

তার এই মহৎ উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে বলেন, সমাজের জন্য কিছু করা জরুরী। আর জাতীয় এই দুর্যোগের সময় নিজস্ব দায়বদ্ধতার জায়গা থেকে আমার এই পরিকল্পনা। 
কোন দলীয় ব্যানারে নয়। সম্পূর্ণ নিজ উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে ১০০টি পরিবারের কাছে ত্রাণ নিয়ে যাই। 

সামনে আরো কিছু পরিবারকে ত্রাণ দেওয়ার পরিকল্পনা আছে বলে জানান এই শিক্ষার্থী ও ছাত্রনেতা। দলীল উদ্যোগের পাশাপাশি নিজস্ব উদ্যোগে তার এগিয়ে চলার প্রত্যয়। তার এই উদ্যোগকে স্বাগত জানায় এলাকাবাসী। সেজন্য আগামীতেও এলাকার মানুষের পাশে থাকার কথা জানান তার এক সহযোদ্ধা ছাত্রনেতা মহসিন কবির। 

ছাত্রনেতা এস কে রাজু বলেন, মাসুদ ভাইয়ের এই উদ্যোগ আমাদের তরুণ সমাজের জন্য দৃষ্টান্তসরূপ। তার কাজে আমরা অনুপ্রাণিত।

উল্লেখ্য মাসুদ আকোটের চর ইউনিয়নের ৬ নং ওয়াডের একজন নাগরিক। বর্তমানে উপজেলা পর্যায়ে ছাত্রলীগের একজন সদস্য মাসুদ। নানামুখী সামাজিক কার্যক্রমে দেখা যায় মাসুদকে।

মন্তব্য