করোনা রোগীদের চিকিৎসার জন্য কয়েকটি চিকিৎসা সরঞ্জাম ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকারের কাছে হস্তান্তর করেছে তিনটি এনজিও প্রতিষ্ঠান। বুধবার (১৫এপ্রিল) দুপুরে এসব সরঞ্জাম জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়।
বেসরকারী উন্নয়ন সংস্থা আমরা কাজ করি, শরীয়তপুর ডেভেলপমেন্ট এজেন্সী (এসডিএস) ও মুসলিম এইড এর পক্ষ থেকে ১২টি নেব্যুলাইজার মেশিন, ৪টি থার্মাল মিটার, পিপিই দেয়া হয়। পরবর্তীতে ৪টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন একেকের পরিচালক এম এ জলিল।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর ডেভেলপমেন্ট এজেন্সী (এফডিএ)’র পরিচালক আজহারুল ইসলাম, সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)’র পরিচালক কাজী আশরাফুল হাসান, বেনিফিসিয়ারিজ ফ্রেন্ডশীপ ফোরাম (বিএফএফ)’র পরিচালক আ.ন.ম ফজলুল হাদী সাব্বির, পিডাব্লিউও’র পরিচালক হাফিজুর রহমান, পথকলি সংস্থার বেলায়েত হোসেন।
এ সময় জেলা প্রশাসক অতুল সরকার করোনা রোগীদের চিকিৎসার জন্য এনজিওদের সহযোগীতার হাত বাড়িয়ে দেবার জন্য ধন্যবাদ জানান।




.jpg)

মন্তব্য