বাড়ি লকডাউন

মাদারীপুরে জ্বর শ্বাসকষ্ট নিয়ে বৃদ্ধার মৃত্যু

  • মাদারীপুর প্রতিনিধি:
  • রবিবার, ১২ এপ্রিল ২০২০ ০১:৩২:০০
  • কপি লিঙ্ক

মাদারীপুরের রাজৈর উপজেলায় জ্বর, শ্বাসকষ্ট নিয়ে শনিবার দুপুরে ৬০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় করোনা ভাইরাস পরীক্ষার জন্য মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করার পাশাপশি বাড়িটি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহানা নাসরীন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার দুপুরে উপজেলার পাইকপাড়া ইউনিয়ন বাজার সংলগ্ন এলাকার মহর আলী শেখ জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা ভাইরাসের অন্যান্য উপসর্গ নিয়ে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন।

এ সময় তার শরীরের অবস্থা নির্ণয়ের চেষ্টা করেন কর্তব্যরত চিকিৎসক। পরে জরুরী বিভাগের থাকাবস্থায় মারা যায়। পরে করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে জাতীয় রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়।

ইউএনও আরও বলেন, এই ঘটনায় ওই ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য