ঠাকুরগাঁওয়ে সাংবা‌দিক‌দের সুরক্ষার সরঞ্জাম প্রদান করলেন ছাত্রনেতা র‌য়েল

  • সাদ্দাম হো‌সেন, ঠাকুরগাঁ:
  • রবিবার, ০৫ এপ্রিল ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

চলমান ক‌রোনা প‌রি‌স্থি‌তি নি‌য়ে যখন সবাই আতঙ্ক গ্রস্ত। ঠিক এ সম‌য়ে সাংবা‌দিক‌দের সুরক্ষার কথা চিন্তা ক‌রে নিরাপত্তার সরঞ্জাম নি‌য়ে ঠাকুরগাঁও অনলাই‌ন প্রেসক্লা‌বের সাংবা‌দিক‌দের পা‌শে দাড়া‌ঁ‌লেন তরুন জন‌প্রিয় ছাত্রলীগ নেতা রয়েল বড়ুয়া।

আজ সন্ধ‌্যায় শহ‌রের ম‌ন্দিরপাড়া ঠাকুরগাঁও খবর প‌ত্রিকা অ‌ফি‌সে অনাড়ম্বরপুর্ণ আ‌য়োজ‌নের মাধ‌্যমে তি‌নি ত্রিশজন সাংবা‌দিক‌দের মা‌ঝে নিরাপত্তামুলক সরঞ্জাম প্রদান ক‌রেন।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন, এসময় ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক বিধান চন্দ্র দাস, সদস্য সচিব ফরিদুল ইসলাম রঞ্জু, সদস্য প্রশান্ত কুমার দাস, নূরে আলম সিদ্দিকী, সাদ্দাম হো‌সেন, কামরুল হাসান, যুবলীগ নেতা রফিক, সুজন, ছাত্রনেতা রনি, কবির সহ ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের সদস‌্যগণ।

এ সময় ছাত্রলীগের এ নেতা উপ‌স্থিত সাংবা‌দিক‌দের উ‌দ্দেশ‌্য ব‌লেন,ছাত্রনেতা রয়েল বড়ুয়া জানান, করোনা ভাইরাস এর সংক্রমণ রোধে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারা দেশের মানুষ আজ ঘরে ঘরে অবস্থান করছেন। কিন্তু নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে জেলার আনাচে-কানাচে ছুটে বেড়িয়ে সংবাদ সংগ্রহ করছে গণমাধ্যমকর্মীরা।

কোথাও কোন করোনার সংক্রমনের খবর পেলে ছুটে যাচ্ছেন তারা। সাথে সাথে আমরা বাড়ীতে বসেই তা জানতে পারছি। কাজেই তাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে আজ গণমাধ্যমকর্মীদের করোনা থেকে সুরক্ষার জন্য কিছু সরঞ্জমাদি প্রদান করলাম।আশা করি আমার এ ক্ষুদ্র প্রয়াস কিছুটা হলেও তাদের নিরাপত্তা নিশ্চিত করবে।

ছাত্রনেতা রয়েল বড়ুয়ার এ প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক বিধান চন্দ্র্র দাস বলেন, আমরা যারা করোনা ভাইরাস সংক্রমনের ঝুঁকি এড়িয়ে মাঠ পর্যায়ে কাজ করছি তাদের জন্য এ সরঞ্জমাদি বেশ উপকারে আসবে। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে সংবাদ সংগ্রহ করার অনুরোধ জানান তিনি।

মন্তব্য