নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) - সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের শিরোনামে প্রাধান্য বিস্তার করেছে। বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশ এবং এর বাইরের দেশ গুলোতেও দ্রুত ছড়িয়ে পড়ছে এই ভাইরাস।
এই ভাইরাস প্রতিরোধে নিজেদের দায়িত্ববোধ থেকে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন একতা ফাউন্ডেশন। সংগঠনটি নিজস্ব অর্থায়নে জনসচেতনতার জন্য সমগ্র সদরপুর উপজেলা ব্যাপি মাইকিং, লিফলেট বিতরণ, বিভিন্ন মসজিদে সাবান সহ হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন।
নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার জন্য সংগঠনটি দ্বিতীয় দফায় মনিকোঠা বাজারে দোকানে গোল বৃত্ত দিয়ে মানুষকে সচেতন করতে উদ্বুদ্ধ করে।
তৃতীয় দফায় ভাইরাস প্রতিরোধ মূলক জীবাণু নাশক স্প্রে করতেছে বিভিন্ন বাজার, মসজিদ, রাস্তা এবং বিভিন্ন গাড়ির বাহিরের অংশে।
এছাড়াও নানামুখী কার্যক্রম হাতে নিয়েছে সংগঠনটি। একতা ফাউন্ডেশনের সদস্যরা সর্বদা এই ভাইরাস প্রতিরোধে সচেতনতা অবলম্বন করে যাচ্ছে।
সংগঠনের সভাপতি মশিউর রহমান মিম জানান, সমাজের প্রতি একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের যে দায়বদ্ধতা তার অংশ হিসেবে সাধারণ জনগণের যেকোনো প্রয়োজনে কাজ করছে একতা ফাউন্ডেশন। তারই অংশ হিসেবে আমাদের এই উদ্যোগ। আগামীতে আমরা আরো নতুন কিছু করার কথা চিন্তা করতেছি।
সংগঠনের নানামুখী কার্যক্রমে বাজারের দোকানদারদের মাঝে সচেতনতা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে বলে এক ব্যবসায়ী জানান।
উল্লেখ্য যে, একতা ফাউন্ডেশন মনিকোঠা ও এর আশেপাশের এলাকার শিক্ষিত ও সচেতন যুবকদের নিয়ে গড়ে তোলা একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। সংগঠনটি বিভিন্ন সময় নানামুখী সামাজিক কার্যক্রম করে থাকে। দেশ আমার, দায়িত্ব আমার স্লোগান নিয়ে এগিয়ে যাচ্ছে একতা ফাউন্ডেশন।




.jpg)

মন্তব্য