ফরিদপুরে স্মৃতিস্তম্ভে জাকের পার্টির পুষ্পস্তবক অর্পণ

  • আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিবেদক:
  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

মহান বিজয় দিবস ২০১৯ উপলক্ষে ফরিদপুর জেলা জাকের পার্টি ও এর সহযোগী সংগঠনের পক্ষ থেকে শহরের গোয়ালচামটস্থ স্মৃতিস্তম্ভে সোমবার সকাল ৮টায় পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

এ সময় জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়া এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বিকালে পার্টির জেলা কার্যালয়ে আলোচনা সভা ও শহীদদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।

এছাড়াও প্রতিটি উপজেলা জাকের পার্টির নেতাকর্মীবৃন্দ স্ব-স্ব উপজেলার স্মৃতিস্তম্ভে অথবা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেছেন।

মন্তব্য