নগরকান্দায় মশক নিধন অভিযান

  • আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিবেদক:
  • রবিবার, ২৫ আগস্ট ২০১৯ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের নগরকান্দায় মশক নিধন অভিযান শুরু হয়েছে। শনিবার সকালে নগরকান্দা পৌরসভা কার্যালয় থেকে এ অভিযান শুরু হয়। মশক নিধন অভিযানের উদ্বোধন করেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার বদরুদ্দোজা শুভ, পৌরমেয়র রায়হান উদ্দিন মিয়া, পৌরসচিব ও বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল আলিম মোল্যা, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সোবহান মিয়াসহ পৌরসভার কাউন্সিলরগন। পৌরসভার সচিব আব্দুল আলিম মোল্যা জানান, মশক নিধন অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য