<p class="solder">অবৈধ মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় আহত সাংবাদিক</p>

আলফাডাঙ্গায় লাইসেন্স বিহীন যানবাহন বন্ধের দাবিতে মানববন্ধন

  • আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
  • রবিবার, ১৮ আগস্ট ২০১৯ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

 

অবৈধ মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় সাংবাদিক মনেম শাহারিয়া শাওন আহত হয়েছেন। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক কালের চাকা পত্রিকার নির্বাহী সম্পাদক। আলফাডাঙ্গা পৌর এলাকায় বুড়াইচ মহল্লার রফিকুল ইসলামের ছেলে।

সড়ক দুর্ঘটনায় আহতকে কেন্দ্র করে ১৮ আগস্ট রোববার বেলা ১১টার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গা বাজার চৌরাস্তায় যানবাহন বন্ধের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। পরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে এ বিষয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

আলফাডাঙ্গা কালের চাকা বন্ধু সংঘ পক্ষ থেকে প্রেসক্লাবের সভাপতি মো.এনায়েত হোসেনের সভাপতিত্বে ও মো. কামরুজ্জামান কদরের পরিচালনায় বক্তব্য রাখেন, আলফাডাঙ্গা কৃষকলীগের সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য জামাল হোসেন মুন্না, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি লিয়াকত হোসেন লিটন, ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মো. কামরুল ইসলাম, ছাত্রলীগ, কালের চাকার সম্পাদক ও প্রকাশক মাহির শাহারিয়া শিশির ও সাংবাদিক কবির হোসেন প্রমুখ।

বালু ভরা যানবহন লাইসেন্স বিহীন বন্ধের দাবিসহ বয়স্কচালক ও মালবাহী ঢেকে রাখার জন্য অনাতিবিলম্ভে যথাযথ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

উল্লেখ্য, ১২ আগস্ট বিকাল ৪ টায় দিকে ওই সাংবাদিক তার ব্যক্তিগত কাজে বাইকযোগে গোপালপুর রোড়ে কামারবাড়ি হাওয়ারের ব্রীজে পৌছালে পিছন থেকে বেপোয়া মাটিবাহি ট্রাক্টর ধাক্কা দিয়ে তাকে গুরুত্ব করে।

পরে সাংবাদিক শাওনকে স্থানীয় জনতা আলফাডাঙ্গা হাসপাতালে আনেন। অবস্থা অবনতি দেখে কর্তব্যরত ডাক্তার নাজমুল হাসান উন্নত চিকিৎসা জন্য ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠায়।

 

মন্তব্য