জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

  • অনলাইন
  • শনিবার, ০২ অক্টোবর ২০২১ ১২:০৬:০০
  • কপি লিঙ্ক

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব, সা‌বেক মন্ত্রী ও ডাকসুর সা‌বেক জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবার্তায় বলা হয়েছে, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুম জিয়াউদ্দিন আহমেদ বাবলুর রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।    

আজ শনিবার সকাল সোয়া ৯টায় রাজধানীর শ্যামলীর বাংলা‌দেশ স্পেশালাইজড হাসপাতা‌লে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু। গত ৬ সেপ্টেম্বর রাতে তাকে হাসপাতালে ভর্তি হয়। শ্বাসকষ্টসহ অন্যান্য শারীরিক জটিলতার কারণে তাকে একবার লাইফ সাপোর্টেও নেওয়া হয়েছিল। 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য