জাতীয় প্রেসক্লাবকে ৫০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

  • ডেস্ক
  • বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০ ১২:০৫:০০
  • কপি লিঙ্ক

করোনাকার সময় বিশেষ আর্থিক অনুদান হিসেবে জাতীয় প্রেসক্লাবকে ৫০ লাখ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের কাছে এই বিশেষ আর্থিক অনুদানের ৫০ লাখ টাকার চেক হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম, উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার, সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এবং সহকারী প্রেস সচিব মু. আশরাফ সিদ্দিকী বিটু।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য