গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রাদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় যুবলীগের নব গঠিত কমিটির নেতৃবৃন্দ।
গতকাল সোমবার সকালে কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দ কাঠালবাড়ি ফেরি ঘাটে পৌছলে ফরিদপুর -৪ আসনের এমপি নিক্সন চৌধুরী ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনের নেতৃবৃন্দ নিয়ে ফুলের শুভেচ্ছা জানায়। পরে বিকেল ৩টার দিকে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে ।
পরে তাঁরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগষ্ট শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।এ সময় অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিম, শেখ সোহেল উদ্দিন, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এম.পি, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফজলে নাঈম, মোঃ রফিকুল আলম, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সুমন, জয়যাত্রা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক সিস্টার হেলেনা জাহাঙ্গীরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।






মন্তব্য