আজ খুলছে ভারতের সঙ্গে আকাশপথ

  • অনলাইন
  • বুধবার, ২৮ অক্টোবর ২০২০ ১০:১৭:০০
  • কপি লিঙ্ক

 

বাংলাদেশের তিনটি ও ভারতের পাঁচটি বিমান সংস্থা কলকাতা, দিল্লি, চেন্নাই ও মুম্বাইয়ে ফ্লাইট পরিচালনা করবে। আকাশপথে ভারত যেতে ৭২ ঘণ্টা আগের করোনা নেগেটিভ সনদসহ বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। তবে স্থল ও রেলপথে সাশ্রয়ী যোগাযোগ চালুর ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।

করোনা সংক্রমণ রোধে গত ১২ মার্চ থেকে বিমান যোগাযোগ বন্ধ করে দেয় ভারত। ফ্লাইট বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে শিক্ষার্থী, ব্যবসায়ী, রোগী ও আটকে পড়া উভয় দেশের নাগরিকরা। দীর্ঘ বিরতির পর ফ্লাইট চালুর উদ্যোগে তাদের অপেক্ষার অবসান হচ্ছে। পর্যটক ছাড়া ৯টি ক্যাটাগরির যাত্রীরা ভ্রমণের সুযোগ পাবে। রোগীর সঙ্গে প্রথমে একজন সহযোগী অনুমোদন দিলেও পরে এ ক্ষেত্রে ছাড় দিয়েছে ভারত।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য