৯৯৯ এ পুত্রবধূর ফোন; ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক

  • ডেস্ক
  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০ ১১:০৩:০০
  • কপি লিঙ্ক

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ এক পুত্রবধূর ফোন কলে ধর্ষণের অভিযোগে তার শ্বশুরকে আটক করেছে ঢাকার পল্লবী থানার পুলিশ। রোববার সকাল ১১টায় ঢাকার মিরপুর ১১ নম্বরের একটি বাড়ি থেকে এক জন নারী কলার ফোন করে এ অভিযোগ জানান।

কান্নাজড়িত স্বরে তিনি জানান, তার শ্বশুর কর্তৃক তিনি ধর্ষণের শিকার হয়েছেন। তার স্বামী শারীরিক প্রতিবন্ধী এবং তার একটি সন্তান আছে। চার মাস পূর্বে তার শাশুড়ি মারা গেছে। তার পর থেকেই তার শ্বশুর তাকে নানাভাবে উত্যক্ত করে আসছিল কিন্তু লোকলজ্জার ভয়ে কাউকে কিছু বলতে পারেননি।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য