২০ সেপ্টেম্বর থেকে সৌদি আরবে বিমানের ফ্লাইট শুরু

  • অনলাইন
  • বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০ ১১:২৬:০০
  • কপি লিঙ্ক

দীর্ঘ সময় বন্ধ থাকার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবার সৌদি আরবে ফ্লাইট চলাচল শুরু করতে যাচ্ছে । 

আগামী ২০ সেপ্টেম্বর (রবিবার ) ঢাকা-জেদ্দা-চট্টগ্রাম রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে সৌদি আরবে বাণিজ্যিক ফ্লাইট শুরু হবে। এই ফ্লাইট সপ্তাহে একদিন (রবিবার) সৌদি যাবে। 

২১ সেপ্টেম্বর থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে ফ্লাইট চলবে।

এ ছাড়া ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে আগামী ২১ সেপ্টেম্বর থেকে প্রতি সোম, বৃহস্পতি ও শনিবার ফ্লাইট চলবে। এ ছাড়া ঢাকা-জেদ্দা-ঢাকা রুটের ফ্লাইট আগামী ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে। চলবে সপ্তাহে একদিন- বৃহস্পতিবার।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য