ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা 

  • নিজস্ব প্রতিবেদক
  • সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২০ ১২:২৫:০০
  • কপি লিঙ্ক

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। 

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে সংসদ ভবন এলাকায় অবস্থিত সরকারি বাস ভবন থেকে এক অনলাইন সংবাদ সম্মেলনে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সময় ব্রিফিংয়ে ঢাকা-৫ আসনে মনিরুল ইসলাম মনু ও নওগাঁ-৬ আসনে মো. আনোয়ার হোসেন হেলালের মনোনয়ন চূড়ান্ত বলে ঘোষণা করেন তিনি।

ওবায়দুল কাদের আরো বলেন, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করার পরে ঢাকা -১৮ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য