জাতিসংঘের দুই বিশেষজ্ঞ হত্যার দায়ে ৫১ জনের মৃত্যুদণ্ড

  • অনলাইন
  • রবিবার, ৩০ জানুয়ারী ২০২২ ১২:০১:০০
  • কপি লিঙ্ক

জাতিসংঘের দুই বিশেষজ্ঞ হত্যার দায়ে ডেমোক্রেটিক রিপাবলিকান কঙ্গোর সামরিক আদালত ৫১ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। প্রায় ৫ বছর আগে ২০১৭ সালের মার্চে দেশটির বিরোধপূর্ণ কাসাই অঞ্চলে সহিংসতার ঘটনার তদন্ত করতে গিয়ে জাইদা কাতালান ও মাইকেল শার্প নামে ওই দুইজন হত্যাকাণ্ডের শিকার হন।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, রাস্তার পাশে তাদের গাড়ি রোধ করে হত্যা করা হয়। নিখোঁজ হওয়ার পর একই বছর ২৮ মার্চ একটি গ্রামে তাদের মরদেহ পাওয়া যায়।

জাইদা ছিলেন সুইডিশ আর মাইকেল ছিলেন আমেরিকান।

জানা গেছে, কঙ্গোতে প্রায়শই হত্যা মামলার রায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু ২০০৩ সালে মৃত্যুদণ্ড কার্যকর করার ওপর স্থগিতাদেশ ঘোষণা করে দেশটি।

মানবাধিকার ওই দুই কূটনীতিককে হত্যার ঘটনা ব্যাপকভাবে নাড়া দেয় বিশ্বকে। এ হত্যাকাণ্ডের জন্য চার বছরেরও বেশি সময় ধরে বিচার কাজ চলছে দেশটির সামরিক আদালতে।  

দেশটির কর্তৃপক্ষের দাবি, সশস্ত্র গোষ্ঠীর লোকেরা তাদের হত্যা করেছে।  

সূত্র: আল-জাজিরা

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য