গুলশানের তিন স্পা সেন্টার থেকে গ্রেপ্তার ২৫

  • অনলাইন
  • সোমবার, ১০ অক্টোবর ২০২২ ১১:১০:০০
  • কপি লিঙ্ক

রাজধানীর গুলশানের তিনটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে পতিতাবৃত্তির অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অল দ্য বেস্ট স্পা, থাই স্পা ও লোটাস থাই স্পা সেন্টারে অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে অল দ্য বেস্ট স্পার মালিক পায়েলও রয়েছেন।

সোমবার (১০ অক্টোবর) সকালে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ আকন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৯ অক্টোবর) রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত গুলশান থানা পুলিশ এ অভিযান চালায়।

এ বিষয়ে উপপরিদর্শক (এসআই) মিরাজ আকন বলেন, রোববার রাতে গুলশানে বিভিন্ন স্পা সেন্টারে পতিতাবৃত্তির খবর পেয়ে অভিযান চালিয়ে অল দ্য বেস্ট স্পা থেকে নয়জন নারী ও দুজন পুরুষ, লোটাস থাই স্পা থেকে চারজন নারী ও একজন পুরুষ এবং থাই স্পা থেকে ছয়জন নারী ও তিনজন পুরুষকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, মোট ২৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য