পদোন্নতি ও নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা দিলো জবি সাদা দল


পদোন্নতি প্রাপ্ত ও বিভিন্ন দায়িত্বে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ শিক্ষকদের সংগঠন সাদা দল।

রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত এক সভায় এ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সাদা দলের সিনিয়র সহ সভাপতি অধ্যাপক ড. মো. আজম খান-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ড. মো. রইছ উদ্দীনের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা তারেক রহমান ও জোবাইদা রহমানের বিরুদ্ধে সদ্য ঘোষিত রায়ে দেশের বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করায় ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে এই রায় প্রত্যাহারের দাবী জানায়। সবশেষে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ ও বিধি বিধান পরিপালনে সকলকে সচেষ্ট থাকার আহবান জানানো হয়।

এছাড়া দলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মো. শাহীনুজ্জামানের উচ্চ শিক্ষার্থে আমেরিকা গমন উপলক্ষে তাকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।


Copyright (c) 2019-2026 bzamin24.com