প্রাথমিকে শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল ১৫ নভেম্বরের মধ্যে


প্রাথমিকে শূন্য পদে শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আমিনুল ইসলাম খান।

আজ রবিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

এ সময় তিনি দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় এক শিফটে চালানোর পরিকল্পনার কথাও জানান।সচিব বলেন, দেশের সকল প্রাথমিক বিদ্যালয়কে এক শিফটে আনার পরিকল্পনা করছি। আগামী বছরের জানুয়ারি থেকে এটা কার্যকর করতে পারব।

তিনি বলেন, সারা দেশে একই সময়ে স্কুল শুরু ও শেষ করার চেষ্টা করা হবে। ক্লাসরুম, শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় নিয়ে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিফট চালু করা হবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com