জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ


২০২০ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

বুধবার (২৫ মে) এ ফল প্রকাশ করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক আতাউর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ধ্যা ৭টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/results অথবা www.nubd.info/results) ফলাফল পাওয়া যাবে।

এতে আরও বলা হয়, ২০২০ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষায় ৭৩৩টি কলেজের ২ লাখ ৯৪ হাজার ৭২৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ফলাফলে গড় পাসের হার ৭৭ দশমিক ৫৭ শতাংশ।

আগামী সপ্তাহে চার বছরের সমন্বিত ফলাফল (সিজিপিএ) প্রকাশিত হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


Copyright (c) 2019-2026 bzamin24.com