১৬ জানুয়ারি পর্যন্ত বাড়ল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি


করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটি আরও বাড়ানো হয়েছে। ছুটি ১৬ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে শিক্ষাপ্রতিষ্ঠান এ বছর আর খুলছে না।

শুক্রবার শিক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়।

করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। এরপর দফায় দফায় এই ছুটি বাড়ানো হয়, যা এখন পুরো বছরই পার করতে যাচ্ছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com