"বশেমুরবিপ্রবি'তে অনলাইন ভিত্তিক পাঠদান সিদ্ধান্ত গ্রহণ"


গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) অনলাইন ভিত্তিক পাঠদান বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব), ডিন এবং বিভাগীয় চেয়ারম্যানদের এক ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ বিষয়ে বশেমুরবিপ্রবির উপাচার্য (রুটিন দায়িত্ব) বলেন, অনলাইন ক্লাস শুরু করার বিষয়ে আমরা নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছি। কবে থেকে ক্লাস শুরু করা হবে এ বিষয়ে স্ব স্ব বিভাগ সিদ্ধান্ত নিবে। তবে যত দ্রুত সম্ভব ক্লাস শুরু করার নির্দেশ প্রদান করা হয়েছে।.

অনলাইন ক্লাসে অংশগ্রহণে শিক্ষার্থীদের সমস্যার বিষয়ে তিনি বলেন, ক্লাস শুরু হওয়ার পর সমস্যাগুলো বোঝা যাবে এবং সমস্যাগুলো নির্ধারণ করে সেগুলো সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য,পূর্বেই সকল পাবলিক ও সরকারি বিশ্ববিদ্যালয়ে অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছিলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

.

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com