জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির উদ্যোগে অনলাইন ভিত্তিক আন্তঃবিভাগীয় JnUPS Online Photo Contest Exhibition-2020 আয়োজন করা হয়েছে।
করোনার পরিস্থিতির বিষয় মাথায় রেখে ও ছবি প্রেমীদের খোরাক যোগানোর উদ্দেশ্য নিয়ে পুরোপুরি অনলাইন ভিত্তিক এই প্রতিযোগিতা ও প্রদর্শনী শুরু করেছে সংগঠনটি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান যে কোন শিক্ষার্থী ফটোগ্রাফি অংশগ্রহণ করতে পারবেন। এই প্রতিযোগিতা চলবে আগামী ২৮ জুন পর্যন্ত। জুলাই মাসের মাঝামাঝি সময়ে ফটোগ্রাফি সোসাইটির অফিসিয়াল ফেইসবুক পেইজে ফলাফল প্রকাশ করা হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি আশিকুর রহমান বলেন, জেএনইউপিএস প্রতিবছর আন্তঃবিভাগীয় ফটোগ্রাফি কনটেস্ট ও এক্সিবিশন করে থাকে। এবার করোনার পরিস্থিতির কথা বিবেচনা করে এই সময়ে ছবি প্রিয়দের কিছু খোরাক যোগানোর উদ্দেশ্য নিয়ে পুরোপুরি অনলাইন ভিত্তিক কন্টেস্ট ও এক্সিবিশন শুরু করেছে। যেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান যে কোন শিক্ষার্থী অংশ নিতে পারবেন। আর বাছাই করা হবে একজন স্বনামধন্য বিচারক এর মাধ্যমে। চ্যাম্পিয়ন, প্রথম রানার আপ ও ২য় রানার আপ পাবেন ক্রেস্ট। আর বাকী যারা থাকবেন তাদেরকে সার্টিফিকেট দেয়া হবে।
ইভেন্ট ডিটেইলস - https://www.facebook.com/events/290846155394718/
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন