করোনা আতঙ্কে হল ছাড়ছে ঢাবির শিক্ষার্থীরা


চারদিকে যখন মুজিব বর্ষের প্রোগ্রামের প্রস্তুতি চলছিল ঠিক সেই সময়টাতেই দেশে আবির্ভাব ঘটছে করোনা ভাইরাসের। এই আতঙ্ক এখন সর্বত্রই বিরাজ করছে। করোনা রোগীর সংখ্যা এখন ৮ পরিস্থিতি প্রতিকূলে। এই ভয় এখন সবার মাঝেই।

পরিস্থিতি বিবেচনায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চান্সেলর আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয় আগামী ২৮ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেন। এই বার্তা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা বাড়ির পথে পাড়ি জমাতে থাকেন। কেউ বাসে আবার কেউ ট্রেনে, কেউ বা নৌ পথে বাড়িতে যাচ্ছেন।

মুহসিন হলের শিক্ষার্থী হাফিজুর রহমান বলেন, জীবনের ঝুঁকি নিয়ে হলে না থাকাই ভালো। সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি, পড়ালেখার চেয়ে জীবনের নিরাপত্তা আগে তাই বাড়িতে যাওয়ার জন্য এখনই রাজশাহীগামী বাসের টিকেট ক্রয় করলাম। অন্যান্য শিক্ষার্থীদের মাঝে অনেককেই বাড়ি যাওয়ার প্রস্তুতি নিতে দেখা যায়।


Copyright (c) 2019-2026 bzamin24.com