চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের অধিনায়ক শান্ত


চলতি বছর ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে পর্দা উঠবে চ্যাম্পিয়নস ট্রফির। এই টুর্নামেন্টে অংশ নিবে বাংলাদেশ দলও। আর বৈশিক এই টুর্নামেন্টে টাইগারদের নেতৃত্ব দিবেন নাজমুল হাসান শান্ত।

সম্প্রতি টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়লেও চ্যাম্পিয়নস ট্রফিতে তার উপরই ভরসা রাখছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

শুক্রবার (৩ জানুয়ারি) মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই কথা জানান সাবেক এই ক্রিকেটার।


Copyright (c) 2019-2026 bzamin24.com