ফিফটি হাঁকালেন লিটন, পেরিয়ে গেলেন ৪ হাজার রান


সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরু করেন তামিম ইকবাল এবং লিটন দাস। ধীরে ধীরে হাত খোলেন লিটন। অন্যপ্রান্তে তামিম মোটেও সাবলীল ছিলেন না। ধুঁকে ধুঁকে ২৫ বলে ১১ রান করে সেই ফজলহক ফারুকীর একটি ইয়র্কারে বোল্ড হয়ে যান।

সিরিজের তিন ম্যাচেই তামিমকে আউট করলেন ফারুকী। ৪৩ রানে ভাঙে ওপেনিং জুটি।সাকিব এসেই ফারুকীকে দৃষ্টিনন্দন কাভার ড্রাইভে বাউন্ডারি হাঁকান। পরের বলেই লেগ বিফোরের জোড়ালো আবেদন হয়। আম্পায়ার আঙুল তোলেন। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান সাকিব। দুর্দান্ত ব্যাটিংয়ে আজও মুগ্ধ করছিলেন লিটন দাস। ৩ বলে ৫ বাউন্ডারিতে তিনি তুলে নেন ফিফটি। এর আগেই অবশ্য তিন ফরম্যাট মিলিয়ে লিটন ৪ হাজার আন্তর্জাতিক রান পেরিয়ে যান।

আজকের ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে বাংলাদেশ। সিরিজের তিন ম্যাচেই একই একাদশ নামাল স্বাগতিক দল। অন্যদিকে আফগান একাদশে আছে এক পরিবর্তন। দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে ফরিদ আহমেদকে বাদ দিয়ে ফেরানো হয়েছে গুলবাদিন নাইবকে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৯.৪ ওভারে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ৯১ রান। লিটন ৫৪* আর সাকিব ১৯* রানে ব্যাট করছেন।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলবদীন নাইব, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই ও রিয়াজ হাসান।


Copyright (c) 2019-2026 bzamin24.com