তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। প্রথম ওভারেই শূন্য রানে সাজঘরে ফিরেছেন ওপেনার লিটন দাস।
আলজারি জোসেফের করা ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলেই এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন লিটন। প্রতিবেদন লেখার সময় টাইগারদের সংগ্রহ ১ ওভারে ১ উইকেটে ১ রান। তামিম ইকবাল ১ ও নাজমুল হোসেন শান্ত শূন্য রানে ব্যাট করছেন।
সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হয় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দুটি ম্যাচেই আগে ব্যাট করেছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচে ৬ উইকেটে ও দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জয়লাভ করেছিল তামিমবাহিনী।
টাইগারদের আজকের একাদশ:
তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান।