সোশ্যাল মিডিয়ায় হুট করেই ভাইরাল হয়েছে গ্রেপ্তার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। গতকাল মামলার পরেই আজ সোমবার (৯ মার্চ) এ খবর ভাইরাল হয়।
পাশাপাশি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গেছে, আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে আছেন তিনি। সেটিই তাকে গ্রেপ্তারের ভিডিও হিসেবে দাবি করেছেন অনেকেই।
তবে রিউমার স্ক্যানার জানিয়েছে, নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তারের খবরটি গুজব। এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছে রিউমার স্ক্যানার টিম।
এর আগে, গতকাল সকালে বিএনপির রমনা থানার সভাপতি আশরাফুল ইসলাম নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেন। পরে আদালত তাকে হাজির হওয়ার সমন জারি করেন।
যদিও নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের রমনা থানা শাখার সভাপতি আশরাফুল ইসলামকে শোকজ করা হয়েছে। দলের অনুমতি ব্যতিরেকে স্বপ্রণোদিত হয়ে এনসিপির মুখ্য সংগঠকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গে তাকে শোকজ করা হয়।