পিক পারফর্মেন্স আয়োজনের প্রচার শেষে প্রযুক্তি পণ্যের বাজারে নতুন আলোচনার জন্ম দিয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। নতুন আইফোন, আইপ্যাড এবং ম্যাকের ঘোষণা আসছে- এমন শোনা যাচ্ছিল বেশ কিছু দিন ধরেই। কিন্তু চমক দিয়েছে ডিভাইসগুলোর অভ্যন্তরীণ হার্ডওয়্যার আর অ্যাপল যে কার্যক্ষমতার প্রতিশ্রুতি দিচ্ছে, সেটি।
প্রথমেই ঘোষণা এসেছে তৃতীয় প্রজন্মের আইফোন এসই নিয়ে। অ্যাপল আইফোন এসইর নতুন সংস্করণ আনবে এমন গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কিছু দিন ধরেই। সে গুঞ্জনের বেশিরভাগই সত্যি প্রমাণিত হয়েছে। আইফোনের সাশ্রয়ী দামের সংস্করণটিতে চমক হিসেবে যোগ হয়েছে এ১৫ বায়োনিক চিপ। আইফোন ১৩-তেও একই প্রসেসর ব্যবহার করেছে অ্যাপল।
নতুন ম্যাক স্টুডিও ডেস্কটপ এবং আইফোন এসই আনলো অ্যাপলনতুন ম্যাক স্টুডিও ডেস্কটপ এবং আইফোন এসই আনলো অ্যাপলহোম বাটন ও টাচ আইডি সেন্সর আছে নতুন এসইতে। ডিভাইসটির সামনে-পেছনের প্যানেলকে স্মার্টফোনের বেলায় সবচেয়ে শক্তিশালী গ্লাস বলে আখ্যা দিয়েছে অ্যাপল। আগের সংস্করণে তুলনায় বেড়েছে নতুন এসইর ব্যাটারি ক্ষমতা। পেছনের প্যানেলে আছে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা। ৫জি সংযোগ সুবিধা থাকবে ডিভাইসটিতে।
অ্যাপল নতুন আইফোন এসইর প্রিঅর্ডার নেবে শুক্রবার (১১ মার্চ) থেকে। আর বাজারে ডিভাইসটির আনুষ্ঠানিক