অ্যাপলের লক্ষ্য সাড়ে ৭ কোটি ৫জি আইফোন


বছরের শেষ নাগাদ অন্তত সাড়ে সাত কোটি ৫জি আইফোনের লক্ষ্যমাত্রা নিয়ে এগুচ্ছে প্রযুক্তি জায়ান্ট আইফোন। নির্দিষ্ট সময়ের মধ্যে সরবরাহকারীদের এ পরিমাণ মোবাইল সেট প্রস্তুত করতে বলা হয়েছে।

শুধু ৫জি বিলাসবহুল আইফোনই নয়, আইপড এয়ার, ছোট হোমপড এবং নতুন ওয়াচ মডেলও তৈরির পরিকল্পনা রয়েছে অ্যাপলের। সামনের বছরগুলোকে ঘিরে অ্যাপল নতুনভাবে তাদের ব্যবসায়িক পরিকল্পনা সাজাচ্ছে। এ ব্যাপারে নজর দিচ্ছেন সিইও টিম কুক।

বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে নতুন আইপ্যাড এয়ার আনবে অ্যাপল। এটির পর্দায় থাকবে বিশেষত্ব। আসবে অ্যাপল ওয়াচেরও দুটি সংস্করণ। অ্যাপলের নতুন পণ্যগুলো নিয়ে বরাবরের মতোই গ্রাহকদের আগ্রহ থাকবে।

তবে অ্যাপল যতটা সম্ভব গোপন থাকার চেষ্টা করছে নিজেদের প্রোডাক্টগুলো নিয়ে।


Copyright (c) 2019-2026 bzamin24.com