বই মেলায় অধ্যক্ষ সুমনা ইয়াসমিনের ‘সম্ভাবনার বাংলাদেশ’


কলামিস্ট, গবেষক ও উত্তরা ইউনাইটেড কলেজের অধ্যক্ষ ও স্বাধীনতা শিক্ষক পরিষদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ সুমনা ইয়াসমিনের ‘সম্ভাবনার বাংলাদেশ’ এখন বইমেলার ইত্যাদি গ্রন্থ প্রকাশের প্যাভিলিয়নে (প্যাভিলিয়ন নম্বর ১০) পাওয়া যাচ্ছে।

‘সম্ভবনার বাংলাদেশ’ বইটি লেখক অধ্যক্ষ সুমনা ইয়াসমিনের জাতীয় পত্রিকায় প্রকাশিত কলামের সংকলন। বইটিতে স্থান পেয়েছে বর্তমান সময়ের আলোচিত সমস্যা ও এর সমাধান। বইটি লেখকের প্রতিদিনের চিন্তা-ভাবনার স্মারক।

আমাদের জাতীয় জীবনের নানা সমস্যা অধ্যক্ষ সুমনা ইয়াসমিনকে পীড়িত করে বলেই তিনি কলম ধরেছেন। নিজের মতো করে সমাধানের পথ বলতে চেয়েছেন। লেখক বিশ্বাস করেন সম্মিলিতভাবে ঘুরে দাঁড়ালে বাংলাদেশ বিশ্বের বুকে নতুন উদাহরণ সৃষ্টি করবে।

ইডেন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জনকারী সুমনা ইয়াসমিন উত্তরা ইউনাইটেড কলেজের অধ্যক্ষের পাশাপাশি স্বাধীনতা শিক্ষক পরিষদ ঢাকা মহানগর উত্তরের সভাপতির দায়িত্ব পালন করছেন।

সেই সঙ্গে অধ্যক্ষ সুমনা ইয়াসমিন বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের মহিলা সম্পাদিকা, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের কেন্দ্রীয় সদস্য ও ঢাকাস্থ শ্রীপুর উপজেলা সমিতির মহিলা সম্পাদিকা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

অধ্যক্ষ সুমনা ইয়াসমিনের লেখা (ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা) বইটি একাদশ-দ্বাদশ শ্রেণিতে পাঠ্যবই হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com