কলকাতা বইমেলায় জাকির জাফরানের কবিতা'র পাঠ উন্মোচন


বাংলাদেশের ক‌বি জাকির জাফরান এর 'নির্বাচিত কবিতা'র পাঠ আজ ভারতের কলকাতার বই মেলায় উন্মোচন করা হয়েছে।

বইটির উ‌ন্মোচন অনুষ্ঠানের উদ্ভোধন করলেন দুই কিংবদন্তি কবি কালীকৃষ্ণ গুহ ও ডঃ তপোধীর ভট্টাচার্য। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ফরিদ কবির।

এ সময় উপস্থিত ছিলেন কবি জুয়েল মাযহার, সুব্রত সরকার, গৌতম গুহ রায়, শিমুল সালাহউদ্দিন, মনিরুজ্জামান মিন্টু, বই‌য়ের লেখক ক‌বি জা‌কির জাফরান ও প্রকাশক মারুফ হোসেন। বই‌টি প্রকাশ ক‌রে অভিযান পাবলিশার্স।


Copyright (c) 2019-2026 bzamin24.com