রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণে ইমন হাওলাদার নামে একজন আহত হয়েছেন।
বুধবার (৯ জুলাই) রাত ১০টা ৫৮ মিনিটে রূপায়ন ট্রেড সেন্টারের সামনে এ বিস্ফোরণ ঘটে। আহত ইমন হাওলাদার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কলাবাগান থানা শাখার যুগ্ম আহ্বায়ক।
বিষয়টি নিশ্চিত করে এনসিপির যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীন ককটেল বিস্ফোরণের বলেন, বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ ঘটেছে। এতে ইমন হাওলাদার আহত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এর আগে, গত ২ জুলাই দিবাগত রাতে বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পদযাত্রার প্রদর্শনী গাড়িতে বিস্ফোরণ হয়। একই স্থানে কয়েক দিন আগেও এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।