৩ দিনে ১৫১০ মনোনয়নপত্র বিক্রি জাপার


আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) ১ হাজার ৫১০টি মনোনয়নপত্র বিক্রি করেছে। এতে দলটির আয় হয়েছে ৪ কোটি ৫৩ লাখ টাকা। গত তিন দিনে এ আয় হয়েছে জাপার।

বুধবার (২২ নভেম্বর) দলটির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তৃতীয় দিন পর্যন্ত ১ হাজার ৫১০টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। ২০ নভেম্বর ৫৫৭ টি, ২১ নভেম্বর ৬২২টি এবং আজ ৩৩১টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে।

এর আগে, সোমবার (২০ নভেম্বর) থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে জাতীয় পার্টি। দলটির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে ফরম বিক্রি শুরু হয়। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) মনোনয়ন ফরম বিক্রির শেষ দিন।

চেয়ারম্যান জি এম কাদের ঢাকা-১৭ ও রংপুর-৩ আসন থেকে মনোনয়ন ফরম তুলেছেন জাতীয় পার্টির একটি সূত্র দাবি করেছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com