ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন, তবুও সেতুমন্ত্রীর দুঃখ প্রকাশ


ঈদুল ফিতরের মতো ঈদুল আজহায়ও ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (২৮ জুন) সকালে সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এসময় এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে যারা নিরলস পরিশ্রম করেছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তবে যেসব যাত্রী কষ্টের সম্মুখীন হয়েছেন তাদের কাছে তিনি দুঃখ প্রকাশ করছেন।

ওবায়দুল কাদের বলেন, ঈদযাত্রায় যেসব যাত্রী কষ্টের সম্মুখীন হয়েছেন, সেজন্য আমি আন্তরিকভাবে তাদের কাছে দুঃখ প্রকাশ করছি।


Copyright (c) 2019-2026 bzamin24.com