দেশে ফিরলেন ওবায়দুল কাদের


নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে আজ দেশে ফিরেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার সকাল ৯টা ৩০ মিনিটের দিকে ভিসতারা এয়ারলাইন্সের ইউকে ১৮১ ফ্লাইটযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান তিনি।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, চলতি মাসের ২১ তারিখ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে নয়াদিল্লি যান ওবায়দুল কাদের।

এসময় ওবায়দুল কাদেরের সহধর্মিণী ইসরাতুন্নেছা কাদের তাঁর সফরসঙ্গী ছিলেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসযোগে দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তাঁরা।সেসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওবায়দুল কাদেরকে বিদায় জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।


Copyright (c) 2019-2026 bzamin24.com