আগামী জুনেই পদ্মা সেতু উদ্বোধন: কাদের


সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী বছরের জুন মাসেই পদ্মা সেতু উদ্বোধন করা হবে।

আজ রোববার (৬ মে) সকালে রাজধানীর সেতু ভবনে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি কথা জানান।

ওবায়দুল কাদের তার বলেন, শেখ হাসিনার অসীম সাহসের জন্যই আজ স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ কাজের শেষ পর্যায়ে।

তিনি বলেন, পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি শতকরা ৮৬ ভাগ। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের সার্বিক অগ্রগতি শতকরা ৬৯ ভাগ।


Copyright (c) 2019-2026 bzamin24.com